স্বামীর নির্যাতনে বাড়ি ছেড়েছে গৃহবধূ মলি : থানায় অভিযোগ

 

জীবননগর ব্যুরো: দফায়-দফায় যৌতুক দিয়েও স্বামী গৃহে সুখ পায়নি গৃহবধূ রুমানা আক্তার মলি। স্বামী, শ্বশুর ও শাশুড়ির নির্যাতনে বাধ্য হয়ে সে স্বামী গৃহ ছাড়তে বাধ্য হয়েছে। মলির শিশু সন্তানকে শ্বশুড়বাড়ির লোকজন কেড়ে নিলেও পরে পুলিশি সহযোগিতায় সন্তানকে ফিরে পেয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জীবননগর শাপলাকলিপাড়ার আমির হোসেনের ছেলে আরিফ নায়ক হিসেবে পরিচিত পোস্টঅফিসপাড়ার রুমানা আক্তার মলির সাথে বিয়ে হয়। মলির এটি দ্বিতীয় বিয়ে। আরিফ-মলি দম্পতির ঘরে মাহিন নামে আড়াই বছরের একটি শিশুসন্তান রয়েছে। নিজের সুখের কথা চিন্তা করে বিয়ের পর যৌতুকলোভী স্বামীকে দফায়-দফায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা যৌতুক প্রদান করে। পুনরায় আরিফ ব্যবসার জন্য আড়াই লাখ টাকা দাবি করে। মলি এ টাকা দিতে অস্বীকার করলে শ্বশুর আমির হোসেন ও শাশুড়ি ফরিদা খাতুনের নির্দেশে আরিফ মঙ্গলবার রাতে মলির ওপর অমানুষিক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে মলি স্বামী গৃহ ছেড়ে পালিয়ে আসে। এ সময় শ্বশুর মোটরসাইকেলে করে এসে রাস্তা থেকে আবার মলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। বাড়ি ফিরে গেলে তার ওপর আবার নির্যাতন করা হলে মলি তার সন্তান নিয়ে ফিরে আসতে চাইলে তার নিকট হতে শিশু সন্তান মাহিনকে কেড়ে নেয়া হয়। পরে মলি থানায় অভিযোগ করলে পুলিশি মলির শিশুসন্তানকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেয়।

Leave a comment