বারাদী প্রতিনিধি: মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন দরবেশপুর শাখার উদ্যোগে মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সহযোগিতায় মোমিনপুর হাইস্কুলমাঠে অনুষ্ঠিত আবুল ড্রাইভার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় স্পোটিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মেহেরপুরের বাগোয়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের তিতাস খেলা শুরুর পনের মিনিটের মাথায় প্রথম গোলটি করে এবং দ্বিতীয়ার্ধের বাইশ মিনিটের মাথায় জাহিদ ২য় গোলটি করে। খেলা শেষে তিতাস কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়া হয়। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এ সময় সাধারণ সম্পাদক শফিকুল আজম ড্রাইভার উপস্থিত ছিলেন। আজ বিকেল ৩টায় এফএম বুলেটস, ফরিদপুর জেলা দল ও ঈশ্বরচন্দ্রপুর একাদশ, দর্শনা অংশগ্রহণ করবে।