বিদেশ সফরে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু

????????????????????????????????????

 

দামুড়হুদা প্রতিনিধি: স্থানীয় সরকার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশে জার্মান, ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড এ ৪টি দেশ সফর করবেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক সাজ্জাদ হোসেন জাফর, মাগুরা জেলা পরিষদ প্রশাসক শরিফুল ইসলাম, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহম্মেদ চৌধুরী, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইমন, ও মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক নিয়াজ উদ্দিন খান এই ৮ জেলা পরিষদ প্রশাসক ও ৭ সরকারি কর্মকর্তা ১৫ দিনের প্রশিক্ষণের জন্য আগমী ১৫ নভেম্বর সকাল ১০টায় অ্যামিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করবেন। ১৫ দিন প্রশিক্ষণ শেষে আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন। ১৫ সদস্যের ওই প্রতিনিধি দলের টিমলিডার থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন উপসচিব জুবাইদা নাসরিন। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু উপরোক্ত তথ্য জানিয়ে বলেছেন আজ বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ঢাকায় বিফ্রিং হবে। সে কারণে তিনি গতকাল বুধবার দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a comment