জীবননগর পুলিশের বিশেষ অভিযানে চার জামায়াত কর্মী গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গত বুধবার রাতে বিশেষ অভিযান চালায়। আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ৪ জামায়াতে ইসলামী নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, জীবননগর থানার এসআই আবুল হাশেম ও এএসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতার অভিযোগে ৪ জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন, আন্দুলবাড়িয়ার রইচ উদ্দিনের ছেলে জাফর আলী, আয়ুব হোসেনের ছেলে জিল্লুর রহমান, দেহাটির লতিফ শাহর ছেলে আব্দুর রাজ্জাক ও ডুমুরিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আমিনুর রহমান।

Leave a comment