আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের পূর্বকমলাপুর ব্রিজমোড়ে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। ড্রাইভারের দক্ষতাই ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছে নাইট কোচের যাত্রীরা।

জানা গেছে, গত বুধবার দিনগত ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে পূর্বকমলাপুর ব্রিজমোড়ে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। একটি নাইট কোচের চালক দূর থেকে গাছের গুড়ি রাস্তার ওপর দেখতে পেয়ে হর্ন বাজিয়ে দ্রুত গাড়ি ব্যাকে দিয়ে নিরাপদ স্থানে সরে আসেন। চালকের দক্ষতায় ডাকাতির কবল থেকে রক্ষা পাই নাইট কোচটি। মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাছের গুড়ি সরিয়ে নিয়ে ফাঁড়িতে নিয়ে আসে। এ ব্যাপারে এলাকাবাসী জানিয়েছে, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ব্যাকগুলোকে সন্ত্রাসীরা ডাকাতির নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। এসব ব্যাকগুলো থেকে ডাকাতি এড়াতে রাস্তার পাশের গাছগুলোকে অপসারণের দাবি জানিয়ে পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

Leave a comment