হরিণাকুণ্ডুতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু পৌরসভার পার্শ্ববর্তী ফতেপুর গ্রামের প্রবাসী লিটনের স্ত্রী কবরী বেগম (৩০) দুর্বৃত্ত কর্তৃক নির্মমভাবে খুন হয়েছেন। কবরীর শাশুড়ি জানান, গত মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে বৌমা কবরীর আর্তচিৎকার শোনা যায়। ঘর থেকে বের হয়ে খোজাখুজিঁ করে কোথাও তাকে পাওয়া যায়নি। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাড়ির অদূরে আখক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধুরী জানান, কবরী বেগম রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে কে বা কারা তাকে ধরে নিয়ে বাড়ির পাশের আখক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে প্রেরণ করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান। এদিকে পারিবারিকসূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের জামাল মণ্ডলের ছেলে লিটন দীর্ঘ ৯ বছর যাবত দুবাইতে চাকুরি করে। এ দম্পতির ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

Leave a comment