ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

দর্শনা অফিস: ভারতে চিকিৎসা শেষে ১০ দিন পর দেশে ফিরলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি বিএসএফ’র গাড়ি বহরে গেদে সীমান্ত হয়ে জয়নগর চেকপোস্টে পৌঁছান। হুইপ ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা জানাতে আগে থেকেই জয়নগর চেকপোষ্ট এলাকায় দলের নেতাকর্মীদের উপচে পড়া ভীড় জমে। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেয়া হয় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপিকে। চেকপোষ্ট এলাকায় নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আ.লীগ নেতা আমির হোসেন, হুমায়ন, আ. বারি, ঠাণ্ডু মিয়া, ইদ্রিস আলী, ওমর আলী, আতিয়ার রহমান হাবু, মুকুল মিয়াজি, মোজাহারুল ইসলাম, আ. জলিল, আ. রাজ্জাক, কুদ্দুস মেম্বার, নাসির উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম, নঈম জোয়ার্দার, সাইফুল ইসলাম হুকুম প্রমুখ। পরে গাড়ীবহর যোগে হুইপ ছেলুন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন।

Leave a comment