গাংনীতে অনূর্ধ্ব-১৭ স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী ডিগ্রী কলেজ মাঠে অনূর্ধ্ব-১৭ স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চৌগাছা ইয়াং স্টার ৭-০ গোলে চৌগাছা ভিটাপাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে মঙ্গলবার প্রগতি ক্লাব অনুর্ধ ১৭ ফুববল টুর্নামেন্টের শিরোপা জেতে ইয়াং স্টার।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের সুন্দর খেলা উপহার দেয়ার জন্য এবং শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলায় অংশগ্রহণ করতে পরামর্শ দেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।। টুর্নামেন্টের বিজয়ী দল চৌগাছা ইয়াং স্টার ফুটবল একাদশকে একটি খাসি ছাগলের মূল্যমানের অর্থ ও রানারআপ দল চৌগাছা ভিটাপাড়া ফুটবল একাদশকে নগদ ২ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

ডিগ্রি কলেজপাড়া যুব সংঘ ও প্রত্যাশা পরিষদ আয়োজিত টুর্নামেন্ট কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্রীড়াশিক্ষক আশরাফুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আতর আলী, সাংবাদিক জুলফিকার আলী কানন প্রমুখ। খেলায় সর্বোচ্চ গোল দিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সুজন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বড় সাব্বির। সেরা গোলদাতার পুরস্কার অর্জন করেন শান্ত। এছাড়াও খেলার রেফারি রানা ও সহকারী রেফারি শামীম এবং আব্দুল মতিনকেও পুরস্কৃত করা হয়। ১৬টি দল এ খেলায় অংশগ্রহণ করে।

Leave a comment