লোকনাথপুরে বখতিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবলে দক্ষিণ চাঁদপুর জয়ী

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুরে বখতিয়ার হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দর্শনা দক্ষিণ চাঁদপুর জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে লোকনাথপুর ফুটবলমাঠে দর্শনা দক্ষিণ চাঁদপুর ফুটবল একাদশ ও গোবিন্দপুর ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ৭ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দর্শনা দক্ষিণ চাঁদপুর ফুটবল একাদশ ২-০ গোলে গোবিন্দপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান কাজল, শহিদ আজম সদু ও সালাউদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির জিল্লুর রহমান খোকন, মনজুর হাসান পান্নু, জাহিদ হাসান, মতিয়ার রহমান ও আওরঙ্গজেব সোহেল।

Leave a comment