ভক্তদের জন্য সাকিব কন্যার ছবি

মাথাভাঙ্গা মনিটর: সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যাসন্তানের ছবি শেয়ার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত সোমবার তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কন্যা সন্তানের ছবিটি পোস্ট করেন। এর আগে ফেসবুকে সাকিব আল হাসান তার মেয়েকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখান মেয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত সোমবার ভোররাতে জন্মগ্রহণ করে সাকিব-শিশির দম্পতির প্রথম কন্যা সন্তান। শিশির এবং তার সন্তান দুজনেই সুস্থ্য আছে। স্ত্রীকে সময় দিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। প্রসঙ্গত, ২০১২ সালের ১২ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।

Leave a comment