স্টাফ রিপোর্টার: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে ছাত্রীর মায়ের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে আদালতে মামলাও করা হয়েছে। যা তদন্ত করছেন মেহেরপুর সদর উপজেলা মাধমিক শিক্ষা অফিসার।
মামলায় বলা হয়েছে, বিদ্যালয়ে মেয়ের বকেয়া বেতন পরিশোধ করতে বিদ্যালয়ে গেলে ছাত্রীর মাকে প্রধান শিক্ষক তার অফিস কক্ষে ডাকেন। জাপটে ধরেন। কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হলে বকেয়া বেতন পরিশোধ করতে হবে না বলেও জানান প্রধান শিক্ষক। গত ১৫ সেপ্টেম্বর বেলা অনুমান ১টার সময় এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।