সুইডেনের রাষ্ট্রদুত জোহান ফ্রিসেলসহ তিন সদস্য প্রতিনিধিদলের পরিদর্শন

দর্শনা অফিস: কড়া নিরাপত্তার মধ্যে সুইডেনের রাষ্ট্রদুত জোহান ফ্রিসেলসহ তিন সদস্যের একটি দল ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক অভিযোজন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি গাড়ি বহরযোগে দর্শনায় পৌঁছান। জোহান ফ্রিসেল মাল্টিমিডিয়ার মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের দর্শনাস্থ প্রধান কার্যালয়ে প্রকল্পের কার্যক্রম দেখেন। পরে ডুগডুগি গ্রামে কমিউনিটি ভিত্তিক অভিযোজন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন হিউম্যান রাইটস ড্রেমোক্রেসির প্রোগ্রাম অফিসার রেহেনা ও কাইজ।

সুইডেন রাষ্ট্রদূত বলেছেন, সম্প্রতি বাংলাদেশে দু বিদেশি নাগরিক, ব্লগার, পীর হত্যকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সুইডেন সরকার। এসব হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপ সন্তোষজনক। তবে এ দেশে সমস্ত বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে সরকারকে আরো আন্তরিক হতে হবে। বিশেষ করে দু বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি বলেন, এটি খুবই উদ্বেগজনক। কোনো হত্যাকাণ্ডই সুইডেন সমর্থন করে না। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চাই সুইডেন। সবশেষ এ প্রতিনিধিদল দর্শনা জয়নগর সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা ইউএনও ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ প্রমুখ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন: গতকাল মঙ্গলবার সকালে সুইডেনের রাষ্ট্রদূত মহেশপুর পিটি গার্মেন্টস পরিদর্শন করেন। পিটি গার্মেন্টেসের ম্যানেজার কবির হোসেন জানান, সুইডেনের রাষ্ট্রদূত মি. জোয়ান ফাইসেল সকালে ফ্যাক্টারি পরিদর্শন করেন। এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, এমডি রাজিব আহম্মেদ তালুকদার তার সাথে উপস্থিত ছিলেন।

Leave a comment