সাত মহাদেশে ৭ দিনে ৭ ম্যাচ বেকহ্যামের!

মাথাভাঙ্গা মনিটর: সাত মহাদেশে সাত দিনে সাতটা ম্যাচ খেলবেন ডেভিড বেকহ্যাম! হ্যাঁ, শুনে যতই অবাক লাগুক, বেকহ্যাম তেমনটাই করতে চলেছেন। ইউনিসেফের সাথে দশ বছর ধরে কাজ করছেন তিনি। সেই উপলক্ষেই বেকহ্যাম এ অভিনব কর্মসূচি নিয়েছেন।

বিশ্বের সাত মহাদেশ ঘুরে বেকহ্যামের এ অভিনব সফর নিয়ে একটি তথ্যচিত্র সম্প্রচার করবে বিবিসি। বেকহ্যাম জানিয়েছেন, আমি চাই এমন এক বিশ্ব, যেখানে শিশুরা হবে নিরাপদ। দারিদ্র্য যেখানে কেড়ে নেবে না শৈশব। যেখানে রোগে ভুগে কোনও শিশুর মৃত্যু হবে না। তারা স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। তিনি বলেন, এ ম্যাচগুলো খেলার উদ্দেশ্যই সারা বিশ্বের মানুষকে সচেতন করে তোলা। সেই সাথে সংগৃহীত অর্থ দুস্থ শিশুদের উন্নতির কাজে লাগানো হবে।

Leave a comment