মহেশপুর পৌর নির্বাচনের হাওয়া : ৭ প্রার্থীর মাঠে গণসংযোগ

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর পৌর নির্বাচনে পালে হাওয়া লাগার সাথে সাথে ৭ জন প্রার্থীর গণসংযোগ শুরু করেছেন। এর মধ্যে ৪ জন সরকার দলীয়। ২০১৫ সালে ডিসেম্বরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এরই মধ্যে আ.লীগের ৪ জন সম্ভাব্য প্রার্থী এরা হলেন আব্দুর রশিদ খান, সাবেক কমিশনার মীর সুরতানুজ্জামান লিটন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু ও সাবেক মহেশপুর ছাত্রলীগের সভাপতি রিপন খান। বিএনপির বর্তমান মেয়র অ্যাড. আমিরুল ইসলাম খান ও এসএম শাহা নেওয়াজ স্বপন এবং জামায়াতের একমাত্র প্রার্থী সহিদুল ইসলাম বিশ্বাস। ৭ জন প্রার্থী তারা গণসংযোগ করে বেড়াচ্ছেন।

 

Leave a comment