সাংবাদিক হত্যার পরিকল্পনাকারীদের মুখোশ খুলে অবিলম্বে গ্রেফতার ও দৃশ্টান্তমূলক বিচার দাবি

VLUU L100, M100 / Samsung L100, M100

চুয়াডাঙ্গা জীবননগর আলমডাঙ্গা ও দামুড়হুদায় জাসাদের মানবন্ধন : শিশু দু সন্তানও পিতা হত্যার বিচার চেয়ে রাস্তায়

 

Dad Abu Saemay Du Shesu Sontan ruddro & Ronon Pic.

স্টাফ রিপোর্টার: জাসদ নেতা সাংবাদিক আবু সায়েম হত্যার নেপথ্য নিয়ে নানামুখি গুঞ্জন জোরদার হলেও চক্রান্তকারীরা ধরাছোঁয়ার বাইরে। আত্মস্বীকৃত খুনির মুখ থেকে বের করা সম্ভব হয়নি চক্রান্তকারীদের নাম। অপরদিকে হত্যা রহস্য উন্মোচনের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাসদ নেতা সাংবাদিক আবু সায়েম হত্যার রহস্য উন্মোচনের দাবি জানানো হয়। জীবননগরের মানববন্ধনে আবু সায়েমের শিশু দু পুত্র অংশ নিয়ে পিতা হত্যার বিচারের দাবি জানায়।

জাসদ নেতা সাংবাদিক আবু সায়েম হত্যারহস্য উদঘাটন এবং হত্যা পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন। তিনি বলেন, পুলিশ আবু সায়েম হত্যাকারীকে গ্রেফতার করলেও হত্যা পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আসামিকে রিমান্ডের নামে জামাই আদরে রেখে হত্যার মূল পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে আবু সায়েম হত্যা পরিকল্পনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। আরও বক্তব্য রাখেন জেলা জাসদের দপ্তর সম্পাদক আশির উদ্দিন কলম, লাভলু রহমান, ওয়াজেদ আলী, পৌর জাসদ নেতা শরিফ উদ্দিন জোয়ার্দ্দার, আবুল হাশেম, আ. হান্নান, বেগমপুর ইউনিয়ন জাসদের সভাপতি ডা. শরিফুল ইসলাম, সম্পাদক রমজান আলী, রজন আলী, হারুন, আলুকদিয়া ইউনিয়ন জাসদ সভাপতি আ. আজিজ ও সম্পাদক মাসুদ রানা।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা জাসদের যুগ্মসম্পাদক সাংবাদিক আবু সায়েম হত্যারহস্য উদঘাটন ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা অফিস চত্বরে পৌর ও উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী, উপজেলা জাসদ সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর সম্পাদক ডালিম হোসেন, শ্রমিকজোটের সভাপতি শের আলী, সম্পাদক জহুরুল ইসলাম, রমজান আলী, নুরু ইসলাম, ইসরাফিল হক, মানোয়ার হোসেন, মাহবুবুল ইসলাম মেলা ও বাবু।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সাংবাদিক আবু সায়েম জীবননগরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে লুকিয়ে থাকা ঘাতকের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। আবু সায়েমের ভাই গ্রামবাসীকে সাথে নিয়ে ঘাতক রাজিবকে আটক করেন। আবু সায়েমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বক্তারা দাবি করেন। ঘাতক আটক হলেও পরিকল্পনাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা এখনও আইনের আওতায় আসেনি। আবু সায়েমের হত্যারহস্য উদঘাটন ও হত্যা পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয়েছে।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের সাংবাদিক আবু সায়েম হত্যা রহস্য উন্মোচনসহ ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দামুড়হুদায় মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে উপজেলা জাসদের পক্ষ থেকে ওই মানববন্ধন করা হয়। দামুড়হুদা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনদ্দিন, জাসদ দর্শনা চিনিকল ইউনিটের জুলফিকার আলী জুলু, দর্শনা মোটরশ্রমিক ইউনিয়ন নেতা জাকির হোসেন, দর্শনা পৌর জাসদ যুবজোটের সভাপতি আলমগীর হোসেন মিল্টন, জাসদ নেতা টিটো প্রমুখ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাংবাদিক আবু সায়েমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরাসরি হত্যাকারী পুলিশের হাতে ধরা পড়লেও হত্যা করতে পাঠানো চক্র এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আবু সায়েমের স্ত্রী বিষয়টি পুলিশকে অবহিত করলেও এ পর্যন্ত তাদের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।

উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে লালসালু পরে আজমির শরিফের মুরিদ সেজে ঘাতক রাজিব সরকার সাংবাদিক আবু সায়েমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। সায়েমের স্ত্রীর চিৎকারে বাবা আবুল খায়ের এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। তাদেরকে উদ্ধার করে প্রথমে জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে আবু সায়েমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। পরের দিন ৮ জুলাই ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে অপারেশন করা হলে বিকেলে তার মৃত্যু হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা জাসদের যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আবু সায়েম হত্যারহস্য উদঘাটন, হত্যা পরিকল্পনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জীবননগরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ঘাতকের হাতে নির্মমভাবে নিহত সাংবাদিক আবু সায়েমের নিষ্পাপ দু শিশু সন্তান রুদ্র (৭) ও রণক (৫) ‘বাবার হত্যাকারীদের ফাঁসি চাই ও বাবাকে কারা কেন হত্যা করলো জানতে চাই’ শিরোনাম সংবলিত প্লাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নিয়ে সহকর্মী ও উপস্থিত মানুষের চোখ অশ্রুতে ভরে ওঠে। দাবি ওঠে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির।

উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, সাংবাদিক মারুফ মালেক, নারী নেত্রী নিলুফার ইয়াসমিন রাণী প্রমুখ। মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ১১ আগস্ট উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে জাসদের পক্ষ হতে কর্মসূচি ঘোষণা করা হয়।

Leave a comment