হরিণাকুণ্ডুতে জামায়াতকর্মী গ্রেফতার

 

হরিণাকুণ্ডু প্রতিনিধ: নাশকতার সৃষ্টির আশঙ্কায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পল্লি থেকে রফিকুল ইসলাম নামে এক জামায়াতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার ভবিতপুর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরের দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রফিকুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment