দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১২ বোতল মদসহ নূর ইসলাম (৫৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মোফাজ্জেল হোসেন ও নাটুদা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোয়ালমারী সদরপুকুর এলাকা থেকে ১২ বোতল মদসহ তাকে আটক করেন। এ ঘটনায় এসআই মোফাজ্জেল হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। আটক নূর ইসলাম উপজেলার হুদাপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। দামুড়হুদা মডেল থানর ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।