জীবননগরের অলিতেগলিতে চলছেবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলাজুড়ে চলছে লাঠিখেলার ধুম। ভাদ্র মাস শুরুর সাথে সাথে লাঠিয়ালরা বিনোদনের মাধ্যম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা নিয়ে প্রায় প্রতিদিনই হাজির হচ্ছে। ঢাকির ঢাকের বাজনার আওয়াজ পাওয়ার সাথে সাথে লাঠিখেলা দেখতে ভিড় করছে শ শ মানুষ।

গতকাল সোমবার উপজেলা শহরের তেঁতুলিয়া গ্রামের লাঠিয়ালবাহিনী এ খেলা নিয়ে শহরে উপস্থিত হয়। তারা শহরের মুন্সী মার্কেট, বাসস্ট্যান্ডসহ শাপলাকলিপাড়া ও তেঁতুলিয়া গ্রামের লাঠিখেলা দেখিয়ে মানুষের মন জয় করে। উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাঠিয়াল শুকুর আলী, শাহাদত হোসেন, লাল মোহাম্মদ, মোজাম্মেল হক, হাফিজ, আব্দুল হান্নান, নজু, মুক্তার হোসেন প্রমুখ লাঠিয়ালের নেতৃত্বে এ লাঠিখেলা প্রদর্শন করা হয়। ভাদ্র মাসজুড়ে এ লাঠি খেলা প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

Leave a comment