মাথাভাঙ্গা মনিটর: চোট কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন নেইমার।তবে এখনই মাঠে খেলতে নামতে পারবেন না ব্রাজিলের এ তারকা। বার্সেলোনারচিকিৎসক দলের মূল্যায়নের পর তা ঠিক হবে বলে স্পেনের ক্লাবটি জানিয়েছে।৪ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ডের হাড়েচিড় ধরার পর এই প্রথম বার্সেলোনায় মূল দলের সাথে অনুশীলন করেন নেইমার।নেইমার বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছে, বার্সেলোনা তাদের ওয়েবসাইটে এ খবর দেয়ার পাশাপাশি আরো একটি তথ্য দিয়েছে।সেরে ওঠার বিষয়টি পর্যালোচনার জন্য ক্লাবের চিকিৎসক দলের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার মধ্যদিয়ে যেতে হবে তাকে।২৪ অগাস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনা তাদের লা লিগা অভিযান শুরু করবে।