মেহেরপুরের দুই বিশিষ্ট লেখকের দুই গ্রন্থ প্রকাশ

  মেহেরপুর অফিস: প্রকাশিত হলো মেহেরপুরের বিশিষ্ট লোকগবেষক আব্দুল্লাহ আল আমিনের প্রবন্ধ সংকলন ‘ধর্মনিরপেক্ষতা ও বাঙালির সম্প্রীতি সাধনা’ এবং কথা সাহিত্যিক শাশ্বত নিপ্পনের গল্পগ্রন্থ ‘অশনির ছন্দ’। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বই দুটির বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়। প্রধান আলোচক… Continue reading মেহেরপুরের দুই বিশিষ্ট লেখকের দুই গ্রন্থ প্রকাশ

টিপ্পনী

খবর:(সেলফি তুলেই ব্যস্ত সময় পার করছেন তরুণ-তরুণীরা) ওনারা খুব ব্যস্ত থাকেন সেলফি তোলায় ন্যস্ত থাকেন লেখাপড়ায় ত্রস্ত নয়; ভাব ফুটানি মেরে চলেন এটা বাঁচার অস্ত্র নয়। বাউণ্ডুলে স্বভাব ওদের বিদ্যা জ্ঞানের অভাব ওদের পরীক্ষাতে ফেল করে যান ভণ্ডামিতেও পাকা; ঘোরেন ফাঁকা ফাঁকা। টোটো করে ঘোরেন তারা পাকামোতেও বেশ, আপন মনে একলা একা নিজেই হলেন শেষ।… Continue reading টিপ্পনী

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘরে আজ দিনব্যাপী কর্মসূচি

  চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘরে প্রতিষ্ঠাতা অ্যাড. কাজি গোলাম মোস্তফা হায়দারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, পদক প্রদান ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। প্রধান আলোচক থাকবেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। অনুষ্ঠানে বিশিষ্ট ছড়াকার দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক… Continue reading চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘরে আজ দিনব্যাপী কর্মসূচি

টিপ্পনী

টিপ্পনী খবর:(কোরবানির ঈদ)   কোরবানি দেন চার চারটে আছে এমন কার চারটে এই ক’টাতো গ্রামের বাড়ি শহরে হয় আর চারটে।   দুম্বা গরু ভেড়া খাসি মেষ জবাই করেন বেশ গরিব মানুষ চাইতে এলেই শেষ।   ডিপ ফ্রিজে গোশতো গায়েব কলজে মেটে ঢোকান সাহেব সারা বছর উনি খায়েব বড্ড গুরু পাক খাক; উদর ভরা থাক।  … Continue reading টিপ্পনী

টিপ্পনী:

খবর: (জীবননগরে ২০০ ধর্মীয় অনুষ্ঠানের ভুয়া নামের ৬০০ টন চাল আত্মসাৎ) গরিব লোকের চাল খেয়েছেন তাতে অনেক গাল খেয়েছেন কাল খেয়েছেন টাকা থাকে কি সব ঢাকা? হাঁড়ির খবর ফাঁস হয়েছে কার নামে তা পাস হয়েছে এঁকো ওয়ালা বাঁশ হয়েছে ঢুকতে পারে তা; মারিং কাটিং করলে ঠিকই এবার বোঝো ঘা। এক দু’কোটি টাকার খাবল প্রকল্প তাই… Continue reading টিপ্পনী:

টিপ্পনী

খবর: (ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু : অনিয়মের অভিযোগ) বাড়তি টাকায় টিকিট মেলে কিংবা মামা থাকলে, চাওয়ার আগে পাওয়ার আগে ছাই দিয়ে মাছ ঢাকলে। কেনার আগেই টিকিট শেষ হায়রে সোনার বাংলাদেশ তুমি কেন এই বয়সে ইচড় পাকা পাকলে? খেলে নাকি চাখলে না শরীরে মাখলে এত্তো টিকিট রাতারাতি কোথায় ঢেকে রাখলে? একটা টিকিট দুটো টিকিট কাটা… Continue reading টিপ্পনী

গ্রামের ঈদ আনন্দ – হোসেন জাকির

  রমজানের আড়াই মাস পড়ে আসে কোরবানির ঈদের আনন্দ। রোজাদারদের সবচেয়ে বড় আনন্দ ইফতার ও রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা। আর কোরবানির ঈদের আনন্দ কোরবানি করার সময়। কোরবানি ত্যাগ ও উদারতার পরীক্ষা। আর এ পরীক্ষার তাগিদে গ্রামে ঈদ করার জন্য অনেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাকুল হয়ে ওঠে গ্রামে আসতে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির… Continue reading গ্রামের ঈদ আনন্দ – হোসেন জাকির

টিপ্পনী:

খবর: (দর্শনার সাব্বির আটক : চাপাতি ও ডেগার উদ্ধার) তোমার কাছে কী সব থাকে দেখলে লাগে ভয় কখন কী যে হয় অপরাধের সঙ্গে তোমার যোগ আছে নিশ্চয়। ফেনসিডিলের বোতল আছে তোমার কাছে চাপাতি আর ডেগার তুমি নাকি ভালো ছেলে এ গাঁর? কিন্তু বাপু এ কী স্বভাব নীতির অভাব খুব; এখন তুমি জেলে দিলে ডুব। বেজায়… Continue reading টিপ্পনী:

টিপ্পনী

খবর:( কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন অফিসের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ) কর্তা মশাই দেশ দরদী কেবলই চান ঘুষ, কাজ হয়ে যায় তড়িৎ বেগে দিলেই নগদ পুশ। সঙ্গে ফলের জুস মালাই লেবেনচুষ পেলেই ওরা খেলেই ওরা বেজায় বহুত খুশ। ফুস মন্তর ফুস; ওসব ওরা করতে পারে? ধুস! হয়তো সাহেব হেসে হেসে তবিল-পকেট ঠেসে ঠেসে পয়সা কড়ি নিলে তখন… Continue reading টিপ্পনী

টিপ্পনী

খবর: তারকাঁটা কেটে ভারতে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে গরু আনা বন্ধ করতে হবে : এমপি টগর) সবাই এমন দারুণ কথা বলেন কথার চালে মারেন জোরে ছক্কা প্রতিবাদে আগুন হয়ে জ্বলেন কাজের কাজে গোটাই দেখি ফক্কা। দাদার কাছে সব সেয়ানাই কাত হয় না কোনো ছোটখাটো ধান্দা নিজের হাতে দেন ভেঙে বিষ দাঁত ওনার কাছে ধরা চতুর বান্দা।… Continue reading টিপ্পনী