পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলুকদিয়ার গৃহবধূকে মারধর

স্টাফ রিপোর্টার: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলুকদিয়ার আদুরী খাতুন নামে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী উসমান মাস্টার ও তার মেয়ে অ্যানি তাকে ইট দিয়ে ও কিলঘুষি মেরে আহত করে বলে আদুরী খাতুনের স্বামী নূর হক অভিযোগ করেন। তিনি আরও জানান এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ… Continue reading পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলুকদিয়ার গৃহবধূকে মারধর

চুয়াডাঙ্গা থেকে হাজরাহাটি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে তিন যুবককে মেরেছে প্রতিপক্ষ একদল যুবক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকা হাজরাহাটির তিন যুবককে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত সাড়ে ৯টার দিকে এদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনজনের একজনের মুখে ঘুষি মেরে কেটে দেয়া হয়েছে। অপর দুজনকেও মেরে গুরুতর আহত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি হাজরাহাটি ফেরার পথে শোভা নার্সারির নিকট পুরাতন কবরস্থানের… Continue reading চুয়াডাঙ্গা থেকে হাজরাহাটি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে তিন যুবককে মেরেছে প্রতিপক্ষ একদল যুবক

বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে

?

দর্শনা ডিএস ফাযিল মাদরাসায় বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন ও কৃতিছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর দর্শনা অফিস: প্রতি বছরের মতো এবারও দর্শনা ডিএস ফাযিল (ডিগ্রি) মাদরাসা কর্তৃপক্ষ বার্ষিক প্রকাশনা ‘অগ্রদূত’ প্রকাশ করেছে। বরাবরের মতো এবারও মাদরাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের লেখা কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, স্মৃতিচারণ, কৌতুকসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন দিয়েই প্রকাশ… Continue reading বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে

কার্যাদেশ ছাড়াই গাংনী নিপোট সেন্টার ভবন সংস্কার ॥ অনিয়মের অভিযোগ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী হাসপাতালের মধ্যে অবস্থিত আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নিপোট) ভবনের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ভবনটি পুনঃ রং করার কার্যাদেশ দেয়া হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান আরসি প্যাড (জলছাদ) কাজ করছে। এতে নিম্নমানের বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সরজমিন ভবনে গিয়ে দেখা গেছে ছাদের ওপর অংশ চটিয়ে চিকন… Continue reading কার্যাদেশ ছাড়াই গাংনী নিপোট সেন্টার ভবন সংস্কার ॥ অনিয়মের অভিযোগ

দামুড়হুদার মোক্তারপুরের পাখিভ্যান চালক খোকন ছোট ভাইয়ের বউকে নিয়ে লাপাত্তা

দামুড়হুদা প্রতিনিধি: ছোট ভাইয়ের বউকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে দামুড়হুদা মোক্তারপুরের পাখিভ্যান চালক খোকন। এক সন্তানের জননী গৃহবধূ শিউলী খাতুন (৩০) গত শুক্রবার দুপুরে পিতার বাড়ি উপজেলার ফুলবাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার সময় চাচাতো ভাসুরের সাথে অজানার উদ্দেশে পাড়ি জমায়। এ ঘটনায় গৃহবধূর পিতা মুরতাজ আলী বাদী হয়ে পাখিভ্যান চালক খোকন ও তার পিতা… Continue reading দামুড়হুদার মোক্তারপুরের পাখিভ্যান চালক খোকন ছোট ভাইয়ের বউকে নিয়ে লাপাত্তা

অন্তঃসত্ত্বার পেটে লাথি ও তার শ্বাশুড়িকে পিটিয়ে জখম করার অভিযোগে কৃষ্ণপুরের আনসার আলী মাস্টারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গা ব্যুরো: অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, শ্বাশুড়ি, স্বামী ও দেবরকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগে আলমডাঙ্গার কৃষ্ণপুরের আনসার আলীসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। লিখিত এজাহারসূত্রে জানা গেছে, কৃষ্ণপুরের মৃত মেকবার আলীর ছেলে আনসার আলীদের সাথে একই গ্রামের একরামুল ওরফে মতিয়ারের ছেলেদের বিভিন্ন বিষয়ে বিরোধ রয়েছে। গত শনিবার পূর্ব শত্রুতার জের ধরে আনসার… Continue reading অন্তঃসত্ত্বার পেটে লাথি ও তার শ্বাশুড়িকে পিটিয়ে জখম করার অভিযোগে কৃষ্ণপুরের আনসার আলী মাস্টারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চোরাই কবুতরসহ গোবিন্দপুরের সবুজ ও শুভ আটক

আলমডাঙ্গা ব্যুরো: ৩০টি কবুতরসহ আলমডাঙ্গা গোবিন্দপুরের সবুজ ও শুভ নামের ২ কিশোরকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের মিন্টুর ছেলে শুভ ও একই গ্রামের নিজাম উদ্দীনের ছেলে সবুজকে গত পরশু রাতে আলমডাঙ্গা থানার টহল পুলিশ আটক করে। সে সময় পুলিশ তাদের কাছ থেকে ৩০টি কবুতর উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে… Continue reading চোরাই কবুতরসহ গোবিন্দপুরের সবুজ ও শুভ আটক

দামুড়হুদার কুড়–লগাছির বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছির বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ফকির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল বিকেলে নামাজে জানাজা শেষে বেদনাবিধুর পরিবেশে চণ্ডিপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও মহল গভীর শোক প্রকাশ করে… Continue reading দামুড়হুদার কুড়–লগাছির বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া হাইস্কুলে রাতের আঁধারেও উড়ছে জাতীয় পতাকা

স্টাফ রিপোর্টার : রাতেও পতাকা উড়ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে। এটি স্কুল কর্তৃপক্ষের অজ্ঞতা না কি পতাকার প্রতি অবমান না? এমন প্রশ্ন দেখা দিয়েছে এলাকার সচেতন মানুষের মধ্যে। স্বাধীনতার মাস মার্চ। ২৬ মার্চকে ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজন করে থাকে নানা বিনোদনমূলক অনুষ্ঠানের। সদর উপজেলার গড়াউটুপি ইউনয়নের সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষও দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন… Continue reading চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া হাইস্কুলে রাতের আঁধারেও উড়ছে জাতীয় পতাকা

এমপি পত্নী সৈয়দা মোনালিসা ইসলামকে আজীবন সম্মাননা প্রদান

মেহেরপুর অফিস: বিশিষ্ট সমাজকর্মী ও নারী উদ্যোক্তা সাবেক মহিলা ক্রীড়াবিদ এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত সোমবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা মহিলা ক্রীড়া… Continue reading এমপি পত্নী সৈয়দা মোনালিসা ইসলামকে আজীবন সম্মাননা প্রদান