আলমডাঙ্গার খাসকররা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাসকররা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মিজানুর রহমান মিজান সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র করা হয়। নির্বাচনে সভাপতি পদে ৯ প্রার্থী ঘোষণা দিলেও প্রার্থীরা একে একে নির্বাচন থেকে সরে আসেন। গতকাল শুক্রবার বিকেলে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন… Continue reading আলমডাঙ্গার খাসকররা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

জীবননগরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনে বাজারগুলো সয়লাব হয়ে গেছে। জীবননগর উপজেলার এমন কোনো হাট-বাজার নেই, যেখানে পলিথিন বিক্রি হচ্ছে না। চাল, ডাল, মাছ, সবজি ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে পলিথিন ব্যাগে। ২০০১ সালে পরিবেশের জন্য ক্ষতিকর এ পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও নেটের ব্যাগ ব্যবহার… Continue reading জীবননগরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

দর্শনা অফিস: প্রতি বছরের ন্যায় এবারও মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে পুরস্কার। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর প্রত্যয় যুব সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর… Continue reading মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে ছাগল চোর আটক : মোটরসাইকেল ও ড্রেগার উদ্ধার

ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহের জোড়গাছা গ্রামে ছাগল চুরি করে পালানোর সময় ব্যাটারিচালিত অটোর সঙ্গে ধাক্কা মেরে দুই ছাগল চোর আহত হয়েছে। একজনকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করলেও অপরজনকে ঘোলদাড়ি পুলিশে সোপর্দ করেছে। তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো ডেগার উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আলমডাঙ্গা ডামোস গ্রামের সেলিম… Continue reading আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে ছাগল চোর আটক : মোটরসাইকেল ও ড্রেগার উদ্ধার

জনপ্রশাসন প্রতিমন্ত্রী দোদুলকে ‘জামাই’ বরণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের জামাই বরণের রাজসিক সংবর্ধনায় সিক্ত হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরের এমপি ফরহাদ হোসেন দোদুল। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই মরহুম সৈয়দ ওয়াহিদুল ইসলামের কনিষ্ঠ মেয়ে সৈয়দা মোনালিসা ইসলাম শিলার স্বামী। এছাড়া তিনি প্রয়াত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিসিবি ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর ভগ্নিপতি।… Continue reading জনপ্রশাসন প্রতিমন্ত্রী দোদুলকে ‘জামাই’ বরণ

কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর শহরের আঁখ সেন্টার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সমর্থকরা। মিছিলটি কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে সেখানে সমাবেশ অনুষ্ঠিত… Continue reading কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবি সমিতি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে দলটির জেলা, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ… Continue reading ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির মানববন্ধন

মেহেরপুরের মুজিবনগর ভৈরব নদীতে কুচুরিপানা পরিষ্কার অভিযান

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর ভৈরবনদীতে কুচুরিপানা পরিষ্কার অভিযান শুরু করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে দারিয়াপুর ফরাস ঘাটের পাড়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির উপস্থিতিতে এ পরিচ্ছন্ন কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান… Continue reading মেহেরপুরের মুজিবনগর ভৈরব নদীতে কুচুরিপানা পরিষ্কার অভিযান

চিনিশিল্পকে লাভজনক করতে চিনিকলসমূহে বহুমুখী পণ্য উৎপাদনে জার্মান বিশেষজ্ঞ দলের পরামর্শ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চিনিশিল্পকে লাভজনক করতে চিনিকলসমূহে বহুমুখী পণ্য উৎপাদনের পরামর্শ দিয়েছে জার্মান বিশেষজ্ঞ দল। এছাড়া চিনির পাশাপাশি চিনিকলসমূহে স্থানীয়ভাবে উৎপাদিত ভুট্টা হতে তেল ও অন্যান্য শিল্পজাত পণ্য উৎপাদনের ওপরও গুরুত্বারোপ করেছেন তারা। গতকাল বৃহ¯পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান হেইনকেল ড্রাইং অ্যান্ড সেপারেশন গ্রুপের এক বিশেষজ্ঞ দল এ সংক্রান্ত এক প্রেজেন্টেশনে এ সকল… Continue reading চিনিশিল্পকে লাভজনক করতে চিনিকলসমূহে বহুমুখী পণ্য উৎপাদনে জার্মান বিশেষজ্ঞ দলের পরামর্শ

চুয়াডাঙ্গার কিরোনগাছি গ্রামের স্কুলছাত্র দু’দিন ধরে নিখোঁজ

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র কিরোনগাছি গ্রামের সামসুল আলমের ছেলে সুজন মিয়া (১৫) গত দু’দিন ধরে নিখোঁজ। সুজন মিয়া গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে চুয়াডাঙ্গা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে, আর বাড়ি ফেরেনি। নিকট আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা… Continue reading চুয়াডাঙ্গার কিরোনগাছি গ্রামের স্কুলছাত্র দু’দিন ধরে নিখোঁজ