মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্যানেলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। ১৫ পদের বিপরীতে মোট ২টি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি পদে অ্যাড.… Continue reading মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্যানেলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৩ পদের বিপরীতে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্রের সংগ্রহের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ সদস্যসহ ১৩ পদের বিপরীতে মোট ২০ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হচ্ছেন সভাপতি পদে বর্তমান সভাপতি… Continue reading মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৩ পদের বিপরীতে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঝিনাইদহে গণধর্ষণ মামলার আসামির বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গণধর্ষণ মামলার আসামির কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে ধর্ষণ মামলার আসামি আলমগীর হোসেন এ অস্ত্রের সন্ধান দেয়। পুলিশ সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের ঝোপের ভেতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম… Continue reading ঝিনাইদহে গণধর্ষণ মামলার আসামির বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার

স্থানীয় সরকারের যুগ্মসচিব ২দিনব্যাপী মেহেরপুর পৌরসভা পরিদর্শন

মেহেরপুর অফিস: স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব বেগম শায়লা ফারজানার নেতৃত্বে তিন সদস্যের পরিদর্শন দল দুই দিনব্যাপী মেহেরপুর পৌরসভার সদ্যসমাপ্ত এবং চলমান প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার সারাদিন পৌরসভার চলমান প্রকল্প সমূহ পরিদর্শন করেন। ওই পরিদর্শন দলে সদস্য সচিব মোহাম্মদ রফিকুল আলম, স্থানীয় সরকারের উপপরিচালক তৌফিকুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময়… Continue reading স্থানীয় সরকারের যুগ্মসচিব ২দিনব্যাপী মেহেরপুর পৌরসভা পরিদর্শন

মেহেরপুরে শিক্ষক মিজানুজ্জামানকে বদলির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতিবাজ ও অনিয়মকারী অভিযোগ তুলে বদলির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাঈম বায়েজিদ। মানববন্ধন চালাকালীন বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতি,… Continue reading মেহেরপুরে শিক্ষক মিজানুজ্জামানকে বদলির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

শোভা নাজনীন হত্যাকারীর ফাঁসির দাবিতে গাংনীতে মানববন্ধন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর মেধাবী শিক্ষার্থী শোভা নাজনীন হত্যার প্রতিবাদে ও হত্যাকারী তার স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী প্রেসক্লাবের সামনে গাংনী সরকারি ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজসহ শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করে। জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা সভাপতি… Continue reading শোভা নাজনীন হত্যাকারীর ফাঁসির দাবিতে গাংনীতে মানববন্ধন

মেহেরপুরে নারীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

মেহেরপুর অফিস: মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনগ্রসর, অবহেলিত, বেকার নারীদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকা-ে সম্পৃক্ত করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা চাঁদবিল গ্রামে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কু-ু। যুব উন্নয়নের উদ্যোক্তা এনামুল ইসলাম বকুলের… Continue reading মেহেরপুরে নারীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়ায় ভর্তি হলেন আবরারের ভাই ফাইয়াজ

কুষ্টিয়া প্রতিনিধি: নিরাপত্তার শঙ্কায় পিটিয়ে হত্যা বুয়েট ছাত্র আবরার ফাহাদের অনুজ ঢাকা কলেজের একাদশ বিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র আবরার ফাইয়াজ ঢাকা কলেজ থেকে টিসি এনে ভর্তি হলেন কুষ্টিয়া সরকারি কলেজে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ফাইয়াজের বাবা বরকত উল্লাহ আনুষাঙ্গিক কাগজপত্র অধ্যক্ষের হাতে তুলে দেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ… Continue reading ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়ায় ভর্তি হলেন আবরারের ভাই ফাইয়াজ

চুয়াডাঙ্গা সদরের দুটি বিদ্যালয়ের মিড ডে মিল পরিদর্শনে দিলীপ কুমার আগরওয়ালা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গা সদরের দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ বিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। এসময় দুটি বিদ্যালয়ের… Continue reading চুয়াডাঙ্গা সদরের দুটি বিদ্যালয়ের মিড ডে মিল পরিদর্শনে দিলীপ কুমার আগরওয়ালা

কুষ্টিয়ায় ৩দিনব্যাপী লালন মেলার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ৩দিনব্যাপী ঐতিহাসিক লালন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় ‘বাড়ির কাছে আরশীনগর, সেথা এক পড়শি বসত করে’ বাউল সম্রাট ফকির লালন শাহ’র এই আধ্যাত্মিক বাণীর সেøাগানে লালন মুক্তমঞ্চে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লালন একাডেমির সভাপতি… Continue reading কুষ্টিয়ায় ৩দিনব্যাপী লালন মেলার উদ্বোধন